বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্বণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মলিত হয়।
কলাপাড়া উপজলো প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখনে উপজেলা সমাজসেবা অফিসার মো.মিজানুর রহমান, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোঃ জসিম, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, নারী উন্নয়ন ফোমার’র সভাপতি
কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া ওয়ার্ল্ড কনসার্ট জেন্ডার অফিসার নাসরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় ছয় জন নারী ও জেলে পরিবারের সফল নারী রাহিমা বেগমকে পুরস্কৃত করা হয়।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button