রংপুর বিভাগসারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার ৯ জুলাই দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়।
জহিরুল ইসলাম  উপজেলার চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে।
এদিন আনুমানিক দুপুর ০২ টার দিকে জহিরুল দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে চাপাতি এলাকা থেকে টাঙ্গন ব্যারেজের দিকে যাচ্ছিল।
এ সময় সে টাঙ্গন ব্যারেজ এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে।
রুহিয়া থানার ওসি (তদন্ত) সহিদুর ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জহিরুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা জেলা হাজতে পাঠানো হয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button