রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টিএমএসএস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করেছে।
একইভাবে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহেও দিবসটি পালিত হয়। বিকালে বগুড়ার মম ইন বিনোদন জগৎ এর ময়না মঞ্চে আলোচনা অনুষ্ঠিত হয়। “জাতির পিতা বঙ্গবন্ধুর দার্শনিক উন্নয়ন চেতনা ও বৈষম্য বিলোপ বিষয়ক করনীয় ও অভিমত গ্রহণ” শিরোনামে আলোচনায় বক্তারা আংশগ্রহণ করেন। মূল আলোচক ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে আরা বেগম, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র এ্যাডভাইজার প্রফেসর ড. এম আফজাল হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান, পরিচালক মাহবুবর রহমান মিল্টন, পরিচালক মোঃ আব্দুস সালাম, পরিচালক মাহবুবর রহমান, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন। অনুষ্ঠানে টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএমএসএস এর উদ্যোগে — Key Insights & Complete Overview

Furthermore, if you are looking for reliable and comprehensive information about টিএমএসএস এর উদ্যোগে, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding টিএমএসএস এর উদ্যোগে so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button