সারাদেশ

পত্নীতলায় নারী ও শিশু ধর্ষন বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ব্রতি সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে পত্নীতলায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় মঙ্গলবার বেলা ১১টায় নারী ও শিশু ধর্ষন বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলার সানজিদা সুলতানা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এর আবু হেনা মোঃ ফিরোজ, ব্রতি সমাজ কল্যান সংস্থার বাবর আলী সহ অন্যান্য সূধীজন প্রমূখ

সমাবেশে বক্তারা শিশু ও নারী ধর্ষন বন্ধে স্বচেতনতা সৃষ্টির লক্ষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button