সারাদেশ

সিংড়ায় ৬টি পরিবারের মাঝে চেক বিতরণ

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে সিংড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ১জন,বিদ্যুৎ পৃষ্টে ২ জন এবং পানিতে ডুবে ৩ জন নিহত মোট ৬ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতারণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় প্রতিটি পরিবারের মাঝে ২০ হাজার টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন, মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ হতে প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ সহ বিভিন্ন দপ্তরের সরকারী র্কমর্কতা ও সাংবাদিক বৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button