সারাদেশ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস মাঈন উদ্দিন মেলা উদ্বোধন করেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা রসময় মন্ডলসহ আরও অনেকে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button