সারাদেশ

মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল স্বাভাবিক

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবার যানচলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের কারণে প্রায় আড়াই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্য ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা পাহাড়ের মাটি সরিয়ে সড়কটি পুনরায় সচল করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি-তদন্ত মো. মিজানুর রহমান।

জানা যায়, ভারী বর্ষণের কারণে বিকাল সাড়ে ৪টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশার অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button