সারাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে শিমুল হোসেন (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় নিউ মডেল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল শিমুল হোসেন। ভোরে একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button