সারাদেশ

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পূর্ব মেখল এলাকার প্রয়াত জেবল হোসেনর ছেলে মো. জাহেদুল ইসলাম (৩১) ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং বাজার এলাকার প্রয়াত সিদ্দিকের ছেলে মো. ছলিম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button