সারাদেশ

আত্রাইয়ে নেশাজাতীয় ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী মালিকের জেল

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নেশাজাতীয় ঔষধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসী মালিকের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার ডুবাই গ্রামের মৃত আবেদ আলী সরদারের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৬) ও একই গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫), মহাদীঘি গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে মো. আব্দুল খালেক (৭২)।

মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, সাজাপ্রাপ্তরা নেশাজাতীয় ঔষধ তাদের ফার্মেসীতে দীর্ঘদিন থেকে সংরক্ষন এবং বিক্রয় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাক ও আলমগীরকে পনের দিন এবং আব্দুল খালেককে দুই মাসের সাজা প্রদান করেন ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button