সারাদেশ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে দুই স্পিডবোটের সংঘর্ষে আহত ৩

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিমুলিয়া প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। স্পিডবোট দু’টিতে ৪২ জন যাত্রী ছিল।

আহত যাত্রীরা হলেন- হাবিবুর রহমান (২৭), ফাতেমা আক্তার (২০) ও মোশাররফ হোসেন (২৮)। তাদের সবার বাড়ি শিবচরের মাদবেরচর এলাকায়।

জানা গেছে, সকালে শিমুলিয়া থেকে চালক কাওসারের একটি স্পিডবোট কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেয়। অপরদিকে কাঁঠালবাড়ী থেকে আনোয়ার নামের আরেক চালকের একটি বোট যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে স্পিডবোট দু’টি চায়না চ্যানেলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় একটি বোট দুমড়ে-মুচড়ে তলিয়ে যায়। অপরটি স্রোতে ভেসে যায়। উভয় বোটের যাত্রীরা পানিতে ডুবে গেলে আশপাশের ট্রলার ও মাছ ধরার নৌকা এসে তাদের উদ্ধার করে। এ দুর্ঘটনায় উভয় বোটের তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সব যাত্রীদেরই উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ নিঁখোজ নেই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button