সারাদেশ

বগুড়ায় ২৭ লাখ টাকা অনুদান প্রদান

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক, শ্রমিক সদস্যর মেয়ের বিয়ে ও পঙ্গু শ্রমিকদের মাঝে সাড়ে ২৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের স্টেশন রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুদান প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মণ্ডল।

অনুষ্ঠানে ৭৬ জন মৃত শ্রমিক সদস্যর পরিবারের প্রত্যেককে ৩০ হাজার ১ টাকা, ৭৩ জন শ্রমিকের মেয়ের বিবাহের জন্য প্রত্যেককে ৬ হাজার ১ টাকা ও অন্ধ-বৃদ্ধ-পঙ্গু শ্রমিক সদস্যর প্রত্যেককে ১৫ হাজার ১ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে মোট ২৭ লাখ ৬৩ হাজার ১৫২ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির নেতা আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম, কামরুল মোর্শেদ আপেল, দেলোয়ার হোসেন, প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button