বরিশাল বিভাগ

কলাপাড়ায় ছেলের হাতে মা বাবা নির্যাতিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ মা, বাবাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে ও নাতীরা। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে সন্তানের হাতে নির্যাতনের শিকার হয় বিমল চন্দ্র হাওলাদার। বৃদ্ধ ওই পিতা মাতা এখন শারীরিক ও মানষিক কষ্টে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে আহতের ছোট ছেলে মধুসুদন হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত মেঝ ভাই গোবিন্দ হাওলাদারসহ চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহত বিমল হাওলাদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করেছে ছেলে গোবিন্দ হাওলাদার ও তার সন্তানেরা। এসময় ছেলে মধুসুদন হাওলাদার ও তার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়।
এবিষয়ে অভিযুক্ত গোবিন্দ হাওলাদার বলেন, উনি আমার বাবা কিনা তাইতো আমি জানিনা। মারামারির সময় আমি ছিলাম না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button