রাজশাহী বিভাগ

ধামইরহাটে মাটি বোঝায় ট্রলি উল্টে চালকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাটি বোঝায় ট্রলির নিচে পড়ে মো. আব্দুল ওয়াহাব (২৮) নামের ট্রলির চালকের মৃত্যু হয়েছে। শনিবার ২২ জানুয়ারি দুপুরে উপজেলার এন্দোয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াহাব এন্দোয়া গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসি জানান, শনিবার আব্দুল ওয়াহাব মাঠ থেকে মাটি কেটে ট্রলি বোঝায় করে বাড়িতে ফিরছিল। এ সময় এন্দোয়া গ্রামের একটি রাস্তায় পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে উল্টে গেলে চালক ট্রলির নিচে চাপা পড়ে গুরত্বর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার পল্লী চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায়
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button