জাতীয়লিড নিউজ

আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী তিনদিনের পূর্বাভাসে বলা হয়, এই সময়ের শেষের দিকে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button