রংপুর বিভাগ

সৈয়দপুরে চক্ষু শিবিরে বিনামূল্যে ৩১২ জন রোগীকে সেবা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে  চক্ষু শিবিরে ৩১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার সকালে শহরের বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীনের  ব্যক্তিগত উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়।

জানা যায়, ওইদিন এ চক্ষু শিবিরে রংপুর দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের চিকিৎসক খায়রুল ইসলামের  নেতৃত্বে আট সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন। সকাল ৯ টা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা।
এতে বিনামূল্যে উল্লেখ সংখ্যক  রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে থেকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ২৯ জনকে বাছাই করা হয়। এছাড়া ১৮৫ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয় ।
সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন বলেন, গত তিন বছর ধরে  এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করে আসছেন।  ভবিষ্যতেও তাঁর এ কর্মসূচীর  ধারাবাহিকতা  থাকবে  বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button