সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

ফরিদপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম।

শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

সিরাজুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

স্বজনরা জানান, সিরাজুল ইসলাম ব্যবসায়িক সূত্রে মাদারীপুরে শিবচরে বসবাস করতেন। গত রোববার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট কামদা প্রসাদ সাহা জানান, পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে সিরাজুলের মৃত্যু হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button