খেলা

সরফরাজকে বাদ দেওয়ার কারণ জানালেন পিসিবি প্রধান

পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি এই দুই ফরম্যাটের দল থেকেও বাদ দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। এই উইকেটকিপার কাম ব্যাটসম্যানকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি প্রধান এহসান মানি।

এক অফিসিয়াল বিবৃতিতে পিসিবি প্রধান বলেন, “সরফরাজ আহমেদকে বাদ দেওয়াটা কঠিন সিদ্ধান্ত ছিল। খেলোয়াড় ও নেতা হিসেবে সে ভালো পারফর্ম করেছে। কিন্তু তার ফর্ম ও আত্মবিশ্বাসের ঘাটতি ছিল লক্ষণীয়। দলের স্বার্থে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সরফরাজের জায়গায় পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান আজহার আলি। আরেক ব্যাটসম্যান বাবর আজম দেবেন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। তবে অধিনায়কত্ব হারিয়ে হতাশ নন সরফরাজ।

“সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়াটা সম্মানের হয়েছে। আমি আমার সতীর্থ, কোচ ও নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই- তারা আমার এই পথ চলায় আমাকে সহায়তা করেছেন। আজহার আলি, বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আমার শুভ কামনা।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button