রাজশাহী বিভাগসারাদেশ

নাটোর সদর হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরে জেলার সদর হাসপাতালে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর হাসপাতালের পুরাতন ভবনে করোনা রোগীদের জন্য ৩১ টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সদর হাসপাতালেল সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। নাটোর জেলায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button