খেলা

আমাজনের আগুনের ধোঁয়ায় ফুটবল ম্যাচ বন্ধ

জ্বলছে ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত ব্রাজিলের আমাজন। পুড়ে ছাই হচ্ছে মাইলের পর মাইল। ধীরে ধীরে আরও ভয়াবহ হয়ে উঠছে আগুন। আশপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ধোঁয়া।

ব্রাজিলের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয় অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো ও লুভেরডেন্স। ম্যাচ গড়াতেই পুরো স্টেডিয়াম ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে প্রায় ৭ মিনিট খেলা বন্ধ থাকে।

এ ধোঁয়া স্টেডিয়ামে কীভাবে এলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কারণ সেখান থেকে আমাজন বেশ দূরে। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময় এর কোনো আলামত ছিল না।

শেষ পর্যন্ত এ ম্যাচ সম্পন্ন হয়েছে। তাতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষে হাসি হেসেছে অ্যাটলেটিকো। লুভেরডেন্সকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button