শিক্ষাঙ্গন

ঢাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সোহান

উন্নত চিকিৎসার জন্য ভারত যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হোসাইন আহমেদ সোহান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ মোতোবেক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সাদ্দাম ভারতে গমন করেছেন। তাই তার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হোসাইন আহমেদ সোহান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button