রংপুর বিভাগসারাদেশ

ঘোড়াঘাটে বর ও মৌলভীর ৬ মাস করে কারাদন্ড প্রদান

ঘোড়াঘাট(দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিবাহ প্রস্তুতি কালে বর ও মৌলভীর ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘোডাঘাট থানার সাবÑইন্সপেক্টর মোঃ খুরশিদ আলম জানান় খোদাদাতপুর কলনি পশ্চিম পাড়ার শাহ আলমের কন্যা (১৪) এর সাথ একই গ্রামের মোঃ আঃ হামিদ শেখের পুত্র মোঃ শফিআলমের (২৩) বাল্যবিয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের নেতৃত্বে সাবÑইন্সপেক্টর মোঃ খুরশিদ আলম সঙ্গীয় ফোর্স সহ (৩০ অক্টোবর) রবিবার রাত সাড়ে ১০ টায় শাহ আলমের বাড়ীতে অভিযান বাল্যবিয়ে প্রস্তুতি নেওয়ার সময বর মোঃ শফিআলম ও মৌলভী মোঃ আঃ রহিমকে (৩৭) আটক করে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৭ ও ৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদের থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button