সারাদেশ

বাসরঘরে শিক্ষক মনিরের ঝুলন্ত লাশ

ভোলায় বাসরঘর থেকে মো. মনির (৩২) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

মনির ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে এবং রাজাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশলাইনস এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২৬) বিয়ে হয়। সোমবার মেয়েকে তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। আজ বৌভাত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাসরঘর থেকে মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তবে মনির আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মনিরের স্ত্রী বিবি জয়নব ভোলা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মনিরের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে স্ত্রী জয়নব এ প্রতিনিধিকে বলেন, ঘুমানোর পর রাতের কোনো এক সময় মনির ঘরের সামনে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে বাসরঘরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছিল কিনা প্রশ্ন করলে তিনি তা অস্বীকার করেন।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন কুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করি। তদন্ত করছি। তবে এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button