জাতীয়

পলাশবাড়ী পৌর মেয়রকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য যাত্রা শুরু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে ফুলেল শুভেচ্ছার সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পৌরশহরের গাইবান্ধা সড়কে পৌর সভার অস্থায়ী কার্যালয়ে এসে মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাইদ মো. ইমরান। ফায়ার সার্ভিস ইউনিটের বিভিন্ন পর্যায় দায়িত্বরত সদস্যবৃন্দ, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এরআগে পৌরসভা কার্যালয় পৌছলে মেয়রের নেতৃত্বে ফায়ার সার্ভিস টীমকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পৌর মেয়র এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনস্বার্থে সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বতঃস্ফুর্ত সার্বিক সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button