লিড নিউজ

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যা নিয়ে মৃত্যু সাড়ে ১৫ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, এই প্রথম দেশে করোনায় মৃত্যু দুই শতাধিক এবং নতুন করে আরও ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত সোমবার (৫ জুন) দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ, ১৬৪ জন।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩০টি আরটি-পিসিআর ল্যাব, ৪৮টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৪২৭টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৬০৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button