রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌরশহরের কামারপাড়া এলাকায় একটি বাড়িতে নতুন সেফটির ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় রতন মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রতন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোঃ মোকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড (সিভিল ডিফেন্সের) উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়ীতে নতুন সেফটি ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলিয়ে পরে। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেফটি ট্যাংকের ভিতরেই বিষক্রিয়ায় মারা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button