আন্তর্জাতিক

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

ভারতের পাঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অঞ্চলটির গুরুদাসপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ১৬ জন মারা গেছে। আজ বুধবার বিকেল চারটার দিকে ওই কারখানাটিতে এ ঘটনা ঘটে। চলছে উদ্ধার কাজ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুরুদাসপুরের ওই বাজি কারখানাটি হাঁসলি নালার কাছে জলন্ধর রোডে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বিল্ডিংয়েও ফাটল দেখা দিয়েছে। কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অনেকগুলো গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানান, উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে। উদ্ধারকাজের তদারকি করছেন ডিসি ও এসএসপি।

গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল জানান, ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা কাজ শুরু করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button