জাতীয়

করোনা: মৃত্যু ২৪ হাজার ছাড়ালো, আরও ৬৬৮৪ শনাক্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ১৮৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ আগস্ট) দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। রোববার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button