জাতীয়

রাজধানীতে ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি ভবনে আগুন লেগেছে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।”

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান আরও।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button