খেলা

বিশ্বকাপ বাছাই খেলতে দেশ ছাড়ল ফুটবলাররা

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। সে উপলক্ষে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে জাতীয় ফুটবল দল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। সে লক্ষ্যে আজ তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। বাংলাদেশে ক্যাম্প শেষ করলেও ম্যাচের আগে এখনও ৯ দিন সময় আছে জাতীয় দলের।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাজিকিস্তান গিয়ে আবারো সে কাজেই নেমে পড়বেন জামাল ভূইয়ারা। তবে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আফগানদের চ্যালেঞ্জ জানানোর জন্য দল অনেকটাই প্রস্তুত বলে মনে করছেন কোচ।

১০ সেপ্টেম্বের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে তাজিকিস্তানে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জেমি ডে’র দল।

আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি হবে ‘নিরপেক্ষ মাঠ’ তাজিকিস্তানের দুশনবেতে।

ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে জাতীয় ফুটবল দল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button