আইন-আদালতজাতীয়রাজনীতিলিড নিউজ

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি: দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি।

এদিকে মহি তার অভিযোগে বলেন, গত ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনাও বিদায় হবেন।’ এতে জনগণের মাঝে ভয় ও ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়।

অন্যান্য অতিথির সঙ্গে কথা বলার একপর্যায়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন- ‘কৌশল হচ্ছে আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ বক্তব্যের পর সারা দেশে ছাত্রলীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button