জাতীয়লিড নিউজ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাত (২০) যুবকের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে কমলাপুর স্টেশনের ৫ নম্বর ফ্ল্যাটফর্মের কাছে রেললাইন পার হতে যায় ওই যুবক।

এ সময় এ সময় উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন স্টেশনে প্রবেশ করে। ওই ট্রেনের নিচে কাটা পড়ে ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button