রাজনীতিসারাদেশ

লালোর ইউনিয়ন আ.লীগের নতুন সভাপতি-আবুল কালাম সম্পাদক-রুবেল

সিংড়া(নাটোর)প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.শেখ ওহিদুর। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগে সাধারণ সম্পাদক মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক।

শনিবার সন্ধ্যায় ত্রি-মোহনী ডিগ্রি কলেজ মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

জানা গেছে, আ.লীগের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকের ভোটে ইউনিয়ন সভাপতি পদে প্রভাষক আবুল কালাম আজাদ ও সম্পাদক পদে এস এম রুবেল হোসেন নির্বাচিত হয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button