খেলা

নরওয়েজিয়ান ক্লাবে নাম লেখালেন ‘মেসি’!

নরওয়েজিয়ার তৃতীয় বিভাগের ক্লাব ইক জানকেরেন-এ নাম লেখালেন লিওনেল মেসি। তবে মেসি সমর্থকদের হতাশ হতে হবে না। কারণ নরওয়েজিয়ান ক্লাবটি বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে চুক্তি করেনি। দেশটির ১৬ বছর বয়সী ফুটবলার ড্যানিয়েল আর নাটসেনের সঙ্গে চুক্তি করেছে। যিনি নিজের নাম বদলে ‘লিওনেল মেসি’ রেখেছেন। এ কারণে ইতোমধ্যে নিজেও তারকা বনে গেছেন।

এ ব্যাপারে ভিজি নামের এক নরওয়েজিয়ান পত্রিকাকে নাটসেন বলেন, ‘আমার নিজের নাম পরিবর্তনের জন্য পরিকল্পনা ছিল। লিওনেল মেসি আমার সবচেয়ে বড় আইডল এবং আমার ফুটবলের অনুপ্রেরণা। ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এটা ছাড়া আমার আর কোনো চেষ্টা ছিল না।’

জানা গেছে, মাঠে মেসির মতো খেলারও অনুকরণ করে যাচ্ছেন নাটসেন। অবশ্য তার মতো জাদুকরী ফুটবলার হওয়া যে কঠিন তা স্বীকার করেছেন। বলেন, ‘আমি বলতে চাই যে, মাঠে তার (মেসি) মতো যাতে খেলতে পারি আমি সে চেষ্টাই করছি। তার কিছুটা মিল আমার দেখানো সম্ভব। কিন্তু আমার প্রতিভা সম্ভবত মহান সেই তারকার মতো নয়।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button