খেলা

উইন্ডিজের কারণে ম্যাচ কমল পাকিস্তান সিরিজে

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে করোনা আক্রান্ত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন সাপোর্টিং স্টাফ।

টস হওয়ার পর এমন খবর চাউর হলে ম্যাচ স্থগিত করে ক্রিকেটারদের হোটেলে কোয়ারেন্টিনে রেখে করোনা টেস্ট করানো হয়।

সেই টেস্টে সবার ফল নেগেটিভ হওয়ায় ম্যাচ আয়োজনের সবুজ সংঙ্কেত দেওয়া হলেও সূচি পরিবর্তন হয়ে দু’দিন ‍পিছিয়ে যায়।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রভাব পড়েছে পাকিস্তান-উইন্ডিজ সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ কম খেলবে ক্যারিবীয়ারা। পাঁচ ম্যাচের পরিবর্তে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উভয় দল।

আগামী বুধবার শুরু হবে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিক স্কেরিট জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নানা দিক নিয়ে আলোচনার পর প্রথম টি-টোয়েন্টি বাতিল করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে। সিরিজের বাকি সূচি অপরিবর্তিত থাকবে।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button