খেলা

চট্টগ্রামের পথে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রোববার ১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন টাইগাররা।

কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে আগেই। এর মধ্যে ১৫ সদস্যর টেস্ট দলও ঘোষণা করেছে বিসিবি। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আফগানদের বিপক্ষে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে একদিনের টেস্ট ম্যাচ।

বর্তমানে আফগানিস্তান দল চট্টগ্রামে। টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবি একাদশের বিপক্ষে আজ মাঠের লড়াই করে রশিদ খানের দলটি।

১৫ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দীর্ঘ বিশ্রামের পর সাকিবের সাথে আরও ফিরেছেন লিটন দাস।

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button