রাজশাহী বিভাগ

বগুড়ায় ১০ দিনেও অধরা শিশু ধর্ষণ প্রধান আসামি রাহুল, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়া মহানগরের নারুলি তালপট্টি এলাকায় চার বছর বয়সী শিশুকন্যা ধর্ষণের ঘটনায় জড়িত মুল নায়ক রাহুল সরদার (২৩) এখনও অধরা । দীর্ঘ ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন,প্রধান আসামি রাহুলকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ধর্ষণের ঘটনায় মামলার অপর দুই আসামি রাহুলের দাদা লুৎফর রহমান ও দাদি রহিমা বেগমকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে আছে।   এদিকে, প্রধান আসামি রাহুলকে গ্রেফতারের দাবিতে বগুড়া মহানগরে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন শিশুটির স্বজনরাসহ এলাকাবাসি।

আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভ থেকে জেলা পুলিশ সুপার কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যান এলাকাবাসি। পরে এই ঘটনার মূল আসামি রাহুলকে দ্রুত গ্রেফতার ও ৬ দফা দাবি আদায়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিশুটির বাবা তার বক্তব্যে তার মেয়ের ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাহুলকে দ্রুত গ্রেফতার ও সুবিচার দাবি করেন এবং সেইসাথে বর্তমানে কারাগারে থাকা রাহুলের দাদা-দাদীর মুক্তিযোদ্ধার সনদকে ভূয়া বলে দাবি করে এই বিষয়েও সঠিক তদন্ত দাবি করেন।

অধুনালুপ্ত বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রোস্তম আলী মানববন্ধনে বলেন, শিশু নির্যাতনের মতো এমন নৃশংস ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অধীনে বিনা বিচারে অপরাধী পার পাওয়ার সুযোগ নেই, অপরাধীর বিচার হবেই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button