দুর্যোগসারাদেশ

জামালপুরে ইয়াবাসহ আটক ১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২ হাজার ৬শ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. ছয়েন উদ্দিন (৪২)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তারাটিয়া উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেক পোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক ছয়েন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বামন চরের মো. জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ আলীর নেতৃত্বে মায়ের দোয়া পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়েন উদ্দিনের কাছ থেকে ২ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ৭ লাখ ৮ হাজার টাকা বলে জানা যায়।

ছয়েন উদ্দিনের নামে দেওয়ানগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে বলে সূত্র জানিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button