বিনোদন

কেমন আছেন এন্ড্রু কিশোর?

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্লে-ব্যাক সম্রাট খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তার সঙ্গে আছেন তার স্ত্রী ও চিকিৎসা সমন্বয়ক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এই শিল্পী।

বর্তমানে কেমন আছেন জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর? তা জানতেই যোগাযোগ করা হয় তার শিষ্য মোমিন বিশ্বাসের সঙ্গে।

মোমিন বিশ্বাস জানান, কিশোর দা ২ দিন হলো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার ব্লাড পরীক্ষাসহ তার শরীরের বিভিন্ন অর্গান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা।

চিকিৎসকের বরাত দিয়ে মোমিন বিশ্বাস বলেন, দাদার এড্রিনাল গ্লান্ট (যেখান থেকে হরমন প্রডিউজ হয়) একটু বড় হয়ে গেছে। যার ফলে তার শরীরের ওজন কমাসহ নানা ধরণের সমস্যায় ভুগছেন তিনি। তবে চিকিৎসকরা বলেছেন ভয়ের কিছু নেই, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিন চলতে হবে।

এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর মুহূর্তেই সেই অনুদানের ছবি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা এই অনুদান নেওয়ার বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া অনেকে প্রশ্ন তুলেছেন কেন তার মতো একজন জনপ্রিয় শিল্পী এই অনুদান গ্রহণ করলেন। এতদিনে কী তিনি কোনো অর্থ রাখতে পারেনন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button