লিড নিউজসারাদেশ

উত্তাল রংপুরের হারাগাছ, নিহত ১

রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রংপুরের হারাগাছ নতুন বাজার পাকার মাথায় মৃত শাখাওয়াত হোসেনের ছেলে তাজুল ইসলামকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করে পুলিশ। তার হাতে হ্যান্ডকাফ পরায়। এরপর পুলিশের নির্যাতনে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ শতশত জনতা হারাগাছ থানা ঘেরাও করেন। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। রংপুর থেকে আসা বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

এ ব্যাপারে জানতে নগরীর হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ হোসেন বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button