জাতীয়

স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত আগামী ২৩ জানুয়ারি (ধার্য তারিখ) পর্যন্ত অস্থায়ীভাবে জামিনের আবেদন মঞ্জুর করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button