ময়মনসিংহ বিভাগ
নেত্রকোণার মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান।
অপর আসামি মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।
এর আগে গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।



