জাতীয়

ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদস্যরা জেলায় পৌঁছান।

মোতায়েন করা বিজিবির মধ্যে ভাঙ্গা উপজেলায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন দায়িত্ব পালন করবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা কাজ করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button