জাতীয়লিড নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, দুপুরে বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, সোমবার (২৩ নভেম্বর), থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ।

আজ দুপুরে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম’সহ ৪ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে।

এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহ্বান জানিয়েছেন, জাতীয় ঐক্যের।

অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পরে, ১১ দলও বৈঠক করে নিজেদের মধ্যে। এসবের ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছেন সরকার প্রধান।

নসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটে সরকার প্রধান আহ্বান জানানোয় সাড়া দিয়েছে তার দল। জানা গেছে, অন্য দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিরোধীদল, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এখন অস্ট্রেলিয়ায় আছেন। তিনি ফিরলে ২৭ কিংবা ২৮ নভেম্বর হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button